বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১

চলে যেতেই হত

এইসব মরুভূমি পথ  পেরিয়ে তোমার কাছে দু-দণ্ড বসবো ভেবেছিলাম,
ঈশ্বরের তৃতীয় চোখ হারিয়ে গেছে... তাই এখন থেকে   গান্ধার জীবন মেনে নিতে হবে ,
সিঁড়ি দিয়ে যে গল্পগুলো  উঠে 
আসছে আমি তাদের মুখ দেখতে চাই না বলেই
তোমার দরজা বন্ধ করার আগেই ছিটকিনি তুলে দিয়েছি ।।

তোমাকে দু:খিত করা আমার জীবনধর্ম ছিল না কোনো কালেই , এত গুরুত্বপূর্ণ খবর হতে গেলে খানিকটা মাথার ঘাম যে পায়ে গড়িয়ে নামাতে হয়।
চলে তো যেতাম একদিন....তবু সত্যি ভেবে কিছুক্ষণ দাঁড়িয়ে যাওয়া  ।
 আর চলে যাবার আগে কারণ গুলো ঝালিয়ে সত্যি মিথ্যে আলাদা আলাদা পাত্রে সাজিয়ে নিলাম .....ঠিকানায় পোঁছে গেলে যাতে বুঝতে অসুবিধা না হয় ।
 ....এর পর থেকে যাাওয়া ঠিক হত না
 এরপর  চলে  যেতে হয় , আর চলে যেতে হয় বলেই চলে যাচ্ছি, 
 নাহলে তো এই কাল বৈশাখী ঝড়ের দিনে , যখন বাইরে মৃত্যু ধেয়ে আসছে .. আরেকটু   না হয় বসে থাকতাম তোমার পাশে  ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন