আমার ওপর রোদ বৃষ্টি ঝড় বাতাস বয়ে যাক ...
সমস্ত অপমান নিয়ে আমি স্তরে স্তরে সহস্র শতাব্দীর আকাশের দিকে বেড়ে উঠি ।
কোনো ছায়া বর্ম নয় ,
সংঘাতই তো চেয়েছিলাম
প্রশ্রয় কোনো অহংকারের নয় .....এ পৃথিবীর সমস্ত সভ্যতার জন্ম মৃত্যুর সাক্ষীসঙ্গী হয়ে সহ্য করার ক্ষমতা চেয়েছিলাম ।
তারপর একদিন প্রলয় ঝঞ্ঝায় রোদ ,ঝড় ,বৃষ্টি ,বাতাস সমস্ত সাক্ষ অপমান মান নিয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবো মাটির মত তুমি জানতেও পারবে না ।
এ জন্মের দায় ছিল না তোমার এ মৃত্যুও তোমায় তোমাকে স্পর্শ করবে না ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন