শুক্রবার, ২ এপ্রিল, ২০২১

পারবি তো

আমি চলে যাচ্ছি  অপচয় আর 
উপচে যাওয়া পাত্র থেকে
আমার বয়ে চলার শব্দ ছড়িয়ে দেবে বাতাসে খই ফুল আর ধূপের গন্ধ
 
.. চোখের মণিতে রাখা দৃশ্যে বাকি রইল তোর জীবনের কথা দেওয়ার নেওয়া ,

কাল থেকে যদি তোর সাথে দেখা না হয়

অথবা কাল থেকে যদি প্রতিদিন   ছবির সামনে এসে দাঁড়াস কেমন লাগবে তোর ? 

পারবি তো সত্যি সত্যি আমার প্রতি সমস্ত নিষ্ঠুরতা নিজের ওপর পরোক্ষ9 করতে ?

পারবি তো আমি ছাড়াও উৎসব আর উদযাপন দিন ক্যালেন্ডারের তারিখে আলোর চিহ্ন আঁকতে ?

পারবি তো আমার পরেও নতুন করে অন্য কাউকে ভালোবাসতে?


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন