সারারাত জেগে থাকা দুটো চোখের পথে আমি মাইলের পর মাইল আজও হাঁটতে পারি সাহস করে ,
কালো মেয়েটার বুকের সমস্ত শূন্যতা নির্দ্বিধায় আজও দাবি করি আমি ।
সওদাগরের নীল রং আমি ঐ কালো মেয়েটাকে কিনতে দেখেছি তাই তার দুঃসাহসী কলজের কাছে ঋণী হই আজও ,
রোদ্দুরের কাঁচা গন্ধে আমি কালো মেয়েটার আঘ্রান নিতে ভালোবাসি একইরকম ,
কিছুই যে বদলায় না .....আসলে সময়ে সময়ে ধুলো ঝড়ে উড়ে এসে কিছু ক্ষনিকের অতিথি ,
জীবন প্রান্থশালায় ভীড় জমে ..................
রাত বিতি বাত গ্যায়ী .....পরিযায়ী ফিরে যায় সকালের একটু আগে ,
আমি আমার ভেতর কালো মেয়েটাকে হাতড়ে বেড়াই মা হারা শিশুর মত ।
কালো মেয়েটা আমায় বাঁধেনি নিয়মের নকশায় ...
আজও আমিই থাকি বাধ্য হয়ে কালো মেয়েটার কাছাকাছি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন