শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১

হিসেব দিতে হয়

ঈশ্বর মৃত্যু আর কান্নার মাঝে মৌনতা লিখে যাচ্ছে ,
বিস্ময়ের নদীতে বইছে  ধ্বংস , তার আসন টলে গেছে ...তৃতীয় চক্ষু অন্ধত্ব মেনে নিয়ে গান্ধার মতে 
সম্বলহীন কলমের অধীনতায়   নিজেকে রেখে দিয়েছে ।
সময়ের প্রহসনে ভয় পাওয়া চেহারা গুলো নিজেকে লুকিয়ে ফেলার জন্যে ক্রমাগত অন্ধকারে মুখ ঢাকছে ....অথচ আলো সে পথ খুঁজে নেয় পাপ পূর্ন হিসেব না মেনেই ,
বারংবার অংক মিলিয়ে দেওয়া যায় না ....
বারংবার জিতে যাওয়া অহংকার মাথা উঁচু করে দাঁড়াতেও পারে না ....,
অথচ নিঃশ্বাসে বিশ্বাস আছে বলেই হত্যাগুলো সহজ হয়ে যায় .... ,
কথার পেছনে একটা নয় অজস্র দরজা থাকে ...
সব দরজা দেখতে একই হলেও  অবগুণ্ঠন এর আড়াল সরলেই চিনে ফেলা যায় দেওয়াল আর ইঁটের আসল পরিচয় , 
আসন থেকে নেমে এসে ঈশ্বর এসব কিছু কখনই দেখতে চাইবে না .... তবু কি কিছু বদলে যায় ! 
নাকি সময় উত্তর দেয় ....একবার না একবার সময় আয়না এনে সামনে ধরে আর প্রতিটা বুক ভাঙা কান্না কিংবা  মৃত্যুর হিসেব দিতেই হয় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন