শনিবার, ১০ এপ্রিল, ২০২১

ভালো লাগে না

কে আর  মনে রাখে বলো সেদিন জুতোর বেঁধে দেওয়া ফিতেয় ঠিক কতটা ভালোবাসা রেখে এসেছি ,
আমিই কি মনে রাখতে পেরেছি ফেরি ঘাটে অপেক্ষারত বাঁশির কতগুলো ডাক তুমি  অস্থির হয়ে  ঠিক কতগুলো সিগারেটে  ঠোঁট পুরিয়েছ,
আসলো আমাদের কাছে এমন কোনো সময়ের দাগ নেই যা প্রতিমুহূর্তে ফেলে আসা সময়ের কথা মনে করিয়ে দেবে , 
আসলে ক্ষত যতটা গভীরে হাড় ও মজ্জা ছুঁয়ে যায় ভালোবাসা ততটা পারে না ,
তবু আমার কাছে একনিষ্ঠ ছিল সমস্ত দিনগুলো ,
কখনোই অন্য কোনও ভালো থাকার সামঞ্জস্য খুঁজতে যাইনি , 
আমার অভ্যেস একটা বড় দোষ  আমি কথা রাখতে রাখতে ফুরিয়ে গেলেও ....হাত ছাড়তে পারি না , 
ভালো লাগে না যখন  ভালোবাসার ফিতে জুতোর ফিতে অন্য কেউ বাঁধে , যখন আমার মন্দ বাসায় হাজার হাত চুপিচুপি সাবাড় বসায় , ।
আমিও তো কারো পাতে কখনো ভাগ বসাই নি...
আসলে ভাত নয় পাত্রটাও চায় রোজ রোজ বদলে যাক ভাত খাবার হাত ,  জুতোর ফাঁসে রোজ এক নতুন স্পর্শ বেঁধে সময়ের নতুন পথ আর পথিককে আলিঙ্গন করি ,
আসলে আমি অসহায় হলে কেউ কেউ সমস্ত যুদ্ধ জিতে যায় ....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন