শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১

নিঃস্ব হতে হয় বোধ হয়

ভালোবাসলে বোধহয় প্রেম এক সময় নিঃস্ব হয়ে যায় , টুকরো করে রাখা  কাঁচের উপর  আগের মত দাঁড়ালেই কি আয়না জোড়া লাগে !  
এসব শুধুমাত্র অন্ধপালাগান ,,
 জীবনের দুয়ারে আসা যাওয়া গুলো কেবলমাত্র দো বক্ত কি ম্যাহমান  আজ যা কিছু আমার মোহর লাগলো সময় ...... তার সব টুকু কাল 
কিসি অর কি ম্যাহমান ...............................
এই যে অরণ্য ভেদ করে বেরিয়ে আসা কাঠের জীবনটুকু  দাউ দাউ করে পুড়ে গেল কই মন তো চিনে উঠতে পারলাম না !  
নদী আর ভালোবাসার মধ্যে অদ্ভুত মিল খুঁজে পাই
এখন ,
 দুটোই সময়ের সাথে সাথে শুধু অতীত রেখা ছাড়া যেন কিচ্ছু টি ধরে রাখতে পারে না  ।
যতই চেষ্টা করুক এ পৃথিবী নিমতলা শ্মশানে দেহ গুলো পুড়ে যাওয়া ছাই দেখে  বলতে কি পারে 
কে কতটা আগুন বুকে গোপন রেখেছিল ?
অস্থির ছাই উড়ে যায়  ছটপট করতে করতে তবু বলতে পারে না আজ কেন সে ছাই হয়েগেছে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন