মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১

কালো মেয়েটা আর কোথাও নেই

কালো মেয়েটার বলি হলো ... সে রক্তে বিজয় তিলক পরলো সময়ে জমায়েতে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটা চরিত্র ।
ঈশ্বর বরাবর রক্ত চাইতো ...সময় কালো মেয়েটাকে উৎসর্গ করে দিল ঠিক যেমনটা 
মানসিক শোধ করা হয়... ঠিক যেমনটা একলব্য গুরুদক্ষিণায় নিজের বুড়ো আঙুল প্রসাদি থালায় রাখে অনায়াসে ,,
ঈশ্বর তার অর্ধশত বলিতে প্রথম বার উল্লসিত হয়ে সময়কে বর দিল ....বল তোমার কি চাই ?
সময় বললো আমি চাই তোমার সামনে উত্তরোত্তর 
আমি শ্রেষ্ঠ হয়ে উঠি যেন ,
আমাতে কখনো যেন কোনো শোক ,, 
আক্ষেপ, কিংবা স্থবিরতা বাসা  না বাঁধে , 

হাতের পরাম্ভয়ে দেখিয়ে ঈশ্বর তথাস্তু বললেন ...।
তারপর নিজের আসন ছেড়ে কালো মেয়েটার নিথর রক্তাক্ত দেহটা দেখে অট্টহাসিতে ফেঁটে পরে চিৎকার করে বলতে লাগলো দেখো..... তোমার দেখো আর চিরকাল মনে রেখো ....আমার ছায়ার থেকে যে এক ইঞ্চিও বেশি বেড়ে উঠেছে তার বলির রক্তে স্নান সেরে না নিলে আমার ঈশ্বর হয়ে ওঠা সার্থক হয় না .....আর এই কালো মেয়েটার ভালোবাসার কাছে আমি কিছুতেই প্রকান্ড হতে পারছিলাম না , । তাই সময়  ওই কালো মেয়েটা চোখ বন্ধ করে হাত পা বেঁধে আমার যুপকাষ্ঠর মধ্যখানে ওর গলাটা রেখে গেল ....
আমি নিমিত্তে আমার অহংকারের তলোয়ারে মেয়েটার আকাশের দিকে উঁচু করে থাকা মাথাটা মাটিতে লুটিয়ে দিয়ে রক্ত স্নান সেরে জয় মালা পড়লাম।
দেখো এই জয় মালার প্রতিটা ফুলে ওই কালো মেয়েটার সাহচর্যর স্পর্শ এখনো ফুরোয়নি ...
অথচ কালো মেয়েটা আর কোথাও নেই ....কালো মেয়েটা আর কোথাও নেই ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন