আজ বহুদিন হল আমি গাছের আড়াল থেকে গোপন আঁতাত, সন্ধি-অভিসন্ধি, গন্ধ ও চুক্তি সবটুকু বুঝি;
তাই কাক দের জন্মসিদ্ধ স্বভাব নিয়ে কথা বলি না কখনো,
একটি পুরোনো বিশ্বাসের গায়ে ঈর্ষার পেরেক গেঁথে অন্য একটি বিশ্বাসের গলা টিপে .. কুমীর চরিত্রও কখন যেন ঈশ্বর হয়ে যায় ,
আমি গাছের আড়াল থেকে এসব গোপন আঁতাত, সন্ধি-অভিসন্ধি, গন্ধ ও চুক্তি গুলো এখন অনেকটাই বুঝি;
আসলে শেকড় আর মাদুলি তো এক নয়, সে কথা সবাইকে বুঝতে হবে এমন কোনো দায়ও এ জীবনের নাট্যমঞ্চে কারোরই নেই ,
......নেই বলেই ... কথা ও কামার শালার মাঝে একান্নবর্তী আগুনের সংসার ,
নেই বলেই নদীর পাশে অজস্র সভ্যতা মৃত ..,
আসলে এ পৃথিবীতে বিনা মূল্যে পাওয়া কোনো কিছুর কদর ও ভালোবাসা কখনোই নেই,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন