শনিবার, ৩ এপ্রিল, ২০২১

যুদ্ধের পরে

মার্জিত যুদ্ধ  ক্রমশ শেষ হয়ে  যায়
যেন আমরা খুব সহজেই ভাঙন মেনে দীর্ঘ পথ চলেছি,,
 দেহ ভেঙে যাচ্ছে বানানো সময়ের অস্ত্রঘায়ে
এক সমুদ্র নোনা চিঠি  ভেতর ভেতর জমতে জমতে হলদেটে হয়ে গেছে  ডাকবাক্স নেয়নি সে সব চিঠি ।

নিজের ভূমি ছেড়ে মেঘলা দুপুরের ভাঁজে অস্ত্র
লুকিয়ে রেখেছি -মায়ায় জট ছাড়িয়ে অর্জুন হয়ে উঠবো বলে 
ঘুমচোখ আঁকা আছে কিছু মোহ কিছু অভ্যেস 

 সব কিছু একদিন সেতুস্তম্ভের  খুব গা ঘেঁষা  ছিল
 আঙুলে ও ঠোঁটে ছিল অনিয়মিতর অন্দরে রাখা গোপন নিয়ম ।
এক  অনির্ভর সকাল এখন  , আর চারপাশ এক অন্য আলো,,  যেখানে সব একাকার  আমরা  বহতা সময়  শুধু আর নিজেরা নিজেদের ঈশ্বর ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন