অসময়ের বৃষ্টি মানুষের রং ধুঁয়ে দিয়েছে ।
ভালো মন্দের চোখ খুলে দিয়েছে ,
খুব আপোষ করে নিতো একদিন যে মাটি তারই তলায় এখন গিনতির খিদমত নিয়ে দাঁড়িয়ে মীরজাফর ,
মেঘ ও বালিকার মাঝখানে কুজি মন্থরা তিনপায়া
নিয়ে বিচ্ছেদ মন্ত্র দীক্ষা দিচ্ছে ....শহরের পবিত্র গাছটা স্বর্গের দুয়ারে আজও কার যেন অপেক্ষায়
মাটির সাথে নিবিড় ,,
..... তার সবুজ পাতায় এখনো যথেষ্ট ক্লোরোফিল বজায় আছে ,
মানুষ গুলোর রং ধুয়ে গেছে গত কয়েক দিনের বৃষ্টিতে .... পবিত্র গাছেরা চরিত্র চিনে নিচ্ছে
খুব সহজেই , ,
যদিও .......যদিও আজও দু চারটে অসুখী শকুন এ শহরের পবিত্র গাছ গুলোয় আঁশটে গন্ধ নিয়ে বসে ...তবু চেষ্টা করেও গাছ কে অপবিত্র করতে পারে না ।
গাছেরাও এখন মানুষ চিনতে শিখে গেছে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন