মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১

বৃষ্টির অপেক্ষায় আমার কান্না

আমার কাঁদতে ইচ্ছা করে যখন আমি বৃষ্টির অপেক্ষা করি, 
আমি বৃষ্টিতে কাঁদি  কারন কান্নাটা শুধু আমার জন্য,  
পৃথিবী  দেখলে ভাববে আমি হাসাচ্ছি ... 
আমাকে একরকম ভাবছে পৃথিবী  কিন্তু আমি তো তা নই, 
বৃষ্টি  হলে আমি কাঁদবো..... কেউ বুঝবে না আমার কান্না,   আমি সেই লোকটা  যে সব হারানো ... আকাশে ভাসিয়ে দিয়েছে চোখ ,  যা রে যা দূরে ভেসে যা চোখ , 
আমার কাঁদতে  ইচ্ছা করলে আমি বৃষ্টির অপেক্ষা করি.... অঝোর বৃষ্টিতে আমি সেই কান্নার মুখ ঢাকি।  আমি কাঁদি কারন কান্নাটা  শুধু আমার জন্য,.... পৃথিবীর  কাছে আমি হাসছি, হাসাচ্ছি... 
কাঁদতে ইচ্ছা করলে আমি আমার নিজস্ব বৃষ্টির অপেক্ষায় থাকি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন