এবার থেকে রোজ একটা মৃত্যু লিখে রেখো সময়ের ফরমান ,
এবার থেকে সৃষ্টি নয় কবি এবার শুরু করো ধ্বংস লেখা ,
এবার আর তুমি ভালোবাসা লিখো না বড্ড সস্তা আর মিথ্যে হয়ে গেছে কলম আর ভালোবাসা দুটোই ...এবার সস্তা কলমের নিবে তোমার গর্ভবতী পঞ্চাশতম প্রহসন লিখে রাখো ...যে দিন তুমি থাকবে না তোমার এক কোটি কবিতায় চিনবে তোমাকে পৃথিবী, আর তোমার শব্দ জালের পেছনে একটা হত্যাকারীকেও চিনবে তোমার সন্তান তোমার আগামী ....।
কবি তুমি আর নারী লিখো না তোমার সমস্ত নারী সময়ের প্রতারণার স্বীকার ...তুমি পারলে অভিশাপ কুড়িয়ে রাখো যত্নে এক জন্ম তুমিই যেন তোমার প্রতারণার নারী হতে পার ,
তারপর এস না হয় মুখোমুখি বসবে তুমি তোমার কলম তোমার কবিতা আর সময় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন