বুধবার, ২১ এপ্রিল, ২০২১

তারে বলে দিও বাতাস,

 শিরোনামহীন তোর কথা  লিখতে গিয়ে 
ছিটকে গেলাম অক্ষরেখা থেকে ,

 মৃত্যু  পার . করে  আরও একটি  জন্ম দিন এলো 
দেহজ গাছ   এলিয়ে পড়েছে আজ ....আজিই হয়তো শেষ সুপ্রভাত জানানো  সকাল ।
এবারের মেলায় বই এর গন্ধে ছবি আঁকা হল না 
প্রতিবারের মতো তোর মুখের আদলের 
কোন  কোনো পুরুষের সাথে সেলফি তোলা  হলো না..!
আগামীকাল  হয়তো আর একবার তুই RIP শব্দটার চুল চেরা বিশ্লেষণ করে কবিতা লিখবি।
তোকে  বলার গল্পটা বুকের ভেতর লুকিয়ে গেলো..... আর কখনো মুখোমুখি হওয়া হবে না বলে 
আবার একটা নতুন রাত..একটা বর্ণহীন আমি..
অভিমানের কাছে বাজী ধরলাম নিজেকে...!
আমি  আবির রঙা বাউলী ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন