মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১

কারণ



লোকটা আসা যাওয়ার পথে চিৎ হয়ে ঘুমিয়ে আছে , লোকটা কি বেঁচে আছে নাকি .....!
মাছি ভ্যান ভ্যান শরীরটায় কোনো ঠিকানা লেখা নেই , নেই বুকের ছেড়া পকেটে নাগরিকতা।
 কিছু পিঁপড়ে লাইন দিয়ে  কিছুটা অস্তিত্ব  নিয়ে সুড়ঙ্গে পথে  নামাতে নামাতে ভাবছে এ শহরে মানুষ খুব সস্তা এখন,   মানুষের বাজার দর আগের মত আর নেই , ,
একটা লোক আসা যাওয়ার পথে চিৎ হয়ে পড়ে আছে পাশ কাটিয়ে কিছু বিরক্ত ভুরু,  কিছু ব্যস্ত জুতো , শাড়ির কোচ সামলিয়ে  রাখা সামাজিক  চোখ    দেখছে আবার দেখছে না ... ,
 শুকনো ঝরা পাতা  যেন  লক্ষ্য বার দেখা রোজকার দৃশ্য ,
তিলোত্তমার রাস্তায় এমন কি কিছু বিস্ময় ঘটে যা দেখে থমকে দাঁড়ানো যায় নিয়মিত ব্যস্ততা থেকে কয়েক মিনিট ভ্যানিস করে দেওয়া যায় কোনো অচেনার জন্য ।
আসলে এ শহরে কারণ ছাড়া মানুষ গুলো এক পা ফেলতে পারে না কারণ ছাড়া দুটো মিনিট কোথাও  খরচ করতে পারে না , এ শহর  এর চৌখুপির বিছানায়  জোৎসনা মাখা সন্ধ্যায় কেউ অকারণে রবি ঠাকুরের গান শোনা না ,  এ শহর কারণ খুঁজে নেয় জন্ম মৃত্যুর , এ শহর কারণে মিলে যায় কারণ ফুরালে বিচ্ছেদ নাম দেয় ,
এ শহরে ওই চিৎ হয়ে মৃত্যু ঘুমের লোকটা আসলে কারণের দায়রায় পরে না যে শহরে ওই লোকটার মত কিছু অকারণ কেবল নষ্ট সময় বলেই পরিচয় পায় ।
এ শহর বলে অকারণ গুলো যাওয়া আসার পথে
ওভাবে ফেলে রাখতে নেই ,।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন